তিস্তা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর তাই তিস্তা ব্যারাজ এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এছাড়া তিস্তা তীরবর্তী মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। এতে করে তিস্তা পাড়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ব্যারেজ রক্ষার্থে যেকোনো মুহূর্তে ফ্লাট বাইপাস কেটে দেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে।
রবিবার রাত সাড়ে ১০টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫৩ দশমিক ১৩ মিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ মি.) বিপদসীমার ৫৩ সেন্টিমিটার ওপরে।
এ বিষয়ে তিস্তা ব্যারাজের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তিস্তা নদীর পানি বিপদসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর তাই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051