1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তিস্তার পানি বিপৎসীমার ১০ সেমি উপরে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২৫ pm

টানা এক সপ্তাহের বৃষ্টিপাত ও উজানের ঢলে কুড়িগ্রামের নদনদীগুলোর পানি সমতল স্তরে বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় রাজারহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

চরাঞ্চলসহ নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করায় বন্যার আশংকায় দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষজন। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

এছাড়া তিস্তা ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় ভাঙন দেখা দিয়েছে। একদিকে নদ নদীর পানি বৃদ্ধি অপর দিকে নদী ভাঙনে দিশেহারা মানুষজন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টার রেকর্ড অনুযায়ী জেলার অন্যান্য নদ নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। ঘরবাড়ি তলিয়ে না গেলেও আমনখেত নিয়ে দুশ্চিন্তায় আছে কৃষকরা। এরইমধ্যে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর খিতাবখাঁ, বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ, চর পাড়ামৌলা, চর তৈয়ব খাঁ নিম্নাঞ্চলে তিস্তা নদীর পানি প্রবেশের পাশাপাশি দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

গতিয়াশাম এলাকার বাসিন্দা কৃষক মো. আব্দুল মোমেন বলেন, কিছুদিন আগে বন্যার পানিতে আমার ২ বিঘা আমনখেত তলিয়ে নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে আমনখেত করেছি। এক দিকে নদী ভাঙন, আবার যদি বন্যা হয় তাহলে আবার আমন আবাদ নষ্ট হয়ে যাবে। আমরা নিঃস্ব হয়ে যাব।

স্থানীয় ইউপি সদস্য হিরা বলেন, তিস্তা নদী পানি রোববার থেকে বৃদ্ধি পেয়েছে। তিস্তার বাম তীরে ঘড়িয়াল ডাঙা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে অনেক মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।এভাবে ভাঙন অব্যাহত থাকলে তো অনেকে বাড়ি ঘর জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে যাবে।

দলদলিয়া ইউনিয়নের তিস্তা নদীর অববাহিকার চাপড়ার পাড় এলাকার কৃষক আব্দুল জলিল বলেন, রোববার থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আমার আমনখেতে পানি চলে আসছে। আজ ধানখেত ডুবে গেছে। জমিতে পানি উঠায় খুব একটা চিন্তায় পড়ে গেছি। এর আগে দুইবার খেত নষ্ট হয়ে গেছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, এ রকম বৃষ্টিপাত অব্যাহত থাকলে শীতকালীন মরিচ ও চালকুমড়াসহ বিভিন্ন শাকসবজির ক্ষতি হতে পারে। এছাড়াও রোপা আমনেরও ক্ষতি হতে পারে।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মঙ্গলবারের মধ্যে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, গত কয়েক দিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি আবারো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে সমতল স্তরে পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে তবে বড় ধরনের বন্যার শঙ্কা নেই। রাজারহাটের ঘড়িয়ালডাঙায় ভাঙন দেখা দিয়েছে। সেখানে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ