হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তিন যুবক মাধবপুর থেকে মোটরসাইকেলে করে হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে মীরনগর এলাকায় রাস্তায় চলাচলে অনুমতিহীন একটি ট্রাক্টর সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন জন মারা যান।
তিনি আরও জানান, মরদেহগুলো মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051