ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ফ্লাইট বন্ধের নিষেধাজ্ঞার সময়সীমা ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত বর্ধিত করেছে ইতালি সরকার।
শুক্রবার দেশটির সরকার এ নির্দেশনা জারি করে। এসব দেশে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ায় সতর্কতা হিসেবে এ সিদ্ধান্তের কথা জানায় তারা।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে শনিবার (৮ মে) গত ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ ৪ লাখ এক হাজার ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জনের।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত ভারতে টানা ১০ দিনে গড়ে ৩ হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শনিবার এই পরিসংখ্যান ৪ হাজারের মাইলফলক ছাড়িয়ে যায়। এ অবস্থায় ইতালি সরকার ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ফ্লাইট বন্ধের সময়সীমা ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত বর্ধিত করেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051