
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং এক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার দিনগত রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিবের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার কালকিনি এবং ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর থানার ওসি এবং ময়মনসিংহের ফুলপুরের ইউএনওকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কর্মকর্তা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে প্রশাসনে নিয়মিতই রদবদল করছে ইসি।
ভিন্নবার্তা/এমএসআই