
নির্বাচনে ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য হতে পারলে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী তিনটি উপজেলাকে একই চোখে দেখবেন বলে মন্তব্য করেছেন সাজ্জাদুল হাসান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সিনিয়র একান্ত সচিব সাজ্জাদুল হাসান নেত্রকোনার ৪ আসন তথা মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত আসনটিতে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে
ভোটের মাঠে কাজ করছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে মদন উপজেলার কাইটাল ইউনিয়নে নির্বাচনী এক জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুল হাসান জানান, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ নিয়ে তিনি দেশ তথাপি জনগণের কল্যানে কাজ করে যাবেন। তিনি আরো বলেন,নিজ উপজেলা মোহনগঞ্জকে তিনি আলাদা করে না দেখে তিন উপজেলাকে একই চোখে দেখবেন।
কাইটাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন- নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, কৃষি ও সমবায় সম্পাদক শামছুল আলম চৌধুরী, মদন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, সহ-সভাপতি হেলাল উদ্দিন তালুকদার, সহ-সভাপতি ইফতেখারুল আলম খান, মদন পৌরসভার মেয়র সাইফুল আলম সাইফ, মদন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বিমান কুমার বৈশ্য, সাংগঠনিক সম্পাদক লিটন বাঙ্গালি, মদন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাফায়াত উল্লাহ রয়েল প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই