অভিনেতা শামীম আহমেদ নিখোঁজ। গত দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। সবশেষ গত ২০ মার্চ স্ত্রীর সাথে কথা বলেছেন তিনি। তারপর থেকে খোঁজ নেই শামীমের। এমনটাই জানিয়েছেন অভিনেতার স্ত্রী আশা মনি।
তিনি বলেন, ‘গেল ১৪/১৫ মার্চ ঢাকার উলুখোলায় শুটিং শেষ করে উনি (শামীম) ১৬ মার্চ সকালে সিলেট গেছেন। সেখানে গিয়েও আমাকে ফোন করেছিল। ২০ মার্চ রাতে শেষ কথা হয়। অন্য একটি নাম্বার থেকে ফোন দিয়ে জানায়, তার মোবাইল চুরি হয়ে গেছে। ঢাকা আসার জন্য বাসে উঠেছেন।’
আশা মনি আরো বলেন, ‘এরপর থেকে উনার কোনো খোঁজখবর পাচ্ছি না। আমরা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি, কী করবো বুঝতে পারছি না।’
শামীমকে খুঁজে পাওয়ার বিষয়ে প্রসাশনের সহযোগিতা চেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে আশা বলেন, ‘ঢাকার শাহজাহানপুর থানায় গিয়েছিলাম। উনারা বলেছে এটা ঢাকার জিডি হবে না। শামীম তো সিলেটে ছিলেন, তাই ওখানে গিয়ে জিডি করতে হবে।’
১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শামীম আহমেদ। লম্বা ক্যারিয়ারে এক হাজারেরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। বড়পর্দাতেও দেখা গেছে শামীমকে। প্রায় ২৬টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051