তিউনিসিয়া উপকূলে সপ্তাহান্তে অভিবাসনপ্রত্যাশীদের এক নৌকাডুবির ঘটনায় আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আগে আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার দেশটির একটি আদালত এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।
এদিকে সেখানে নৌকাডুবির ঘটনায় রোববার জীবিতাবস্থায় সাতজনকে উদ্ধার করা হয়েছে।
আদালত মুখপাত্র মুরাদ তুর্কি জানান, ওই নৌকাডুবির ঘটনায় এখনও চার বা পাঁচজন নিখোঁজ রয়েছেন। এদের কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051