সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের চানপুর-বারেকটিলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল উপজেলা পল্লী বিদ্যুৎতে ঠিকাদারের লাইনম্যান হিসাবে কর্মরত ছিল। সে পঞ্চগড় জেলার আটোয়ারী থানার আলোয়াখোয়া ইউনিয়নের নুহ ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর বাজার থেকে বারেক টিলার রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৫) প্লাটিনা মোটরসাইকেল নিয়ে বারেকটিলা যাওয়ার পথে রাজাই নামক স্থানে বিপরীত দিক থেকে আসা তরিকুল ইসলামকে ধাক্কা দিলে তরিকুল মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পথচারীরা আহত চালককে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এছাড়া খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের ঘটনায় সত্যতা নিশ্চিত করে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ এএসআই নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে সুনামগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051