1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তাহিরপুরে চিপস-সিঙ্গাড়ার লোভ দেখিয়ে ৮ বছরের শিশু ধর্ষণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ১২:০৮ pm

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চিপস আর সিঙ্গাড়ার প্রলোভন দিয়ে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন সন্তানের জনকের বিরুদ্ধে। ধর্ষণের শিকার শিশুটি উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত জহিরুল মিয়া (৩৫) একেই গ্রামের হাসেন আলীর ছেলে। তার দুই ছেলে এক মেয়ে রয়েছে। আর তার স্ত্রী প্রবাসী।

এই ঘটনাটি ঘটেছে গত কোরবানি ঈদের আগে উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় গ্রামে।

এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে ২৫ আগস্ট রাতে তাহিরপুর থানায় মামলা দায়ের করার পর বুধবার অভিযান চালিয়ে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার গামাইতলা থেকে জহিরুলকে আটক করে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

মামলা দায়েরের পর থেকে প্রভাবশালী জহিরুলের লোকজন বাদিকে নানাভাবে হুমকি ও ভয় দেখাচ্ছে।

শিশুটির পরিবার ও তাহিরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় গ্রামের ধর্ষিতা মেয়েটি পরিবারের দুই মেয়ে ও দুই ছেলের মধ্যে সবার ছোট। অভিযুক্ত জহিরুলের বাড়ি শিশুটির বাড়ির পাশেই। জহিরুলের পরিবারের সচ্ছলতার জন্য তার স্ত্রী কাজের সন্ধানে প্রবাসী আর তার রয়েছে দুই ছেলে ও এক মেয়ে। তার স্ত্রী প্রবাসী হওয়ায় চলতি বছরের কোরবানি ঈদের আগে ওই শিশুটিকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে চিপস আর সিঙ্গাড়া খাইয়ে দুই বার ও এর আগেও আরো একবার ধর্ষণ করে।

সম্প্রতি শিশুটির শরীরে ও গোপনাঙ্গে ব্যথা অনুভুত হলে তার খেলার সাথীদের জানায়। সাথীদের মাধ্যমে কথাগুলো আবার শিশুটির মায়ের কানে পৌঁছায়। পরে গত ১৬ আগস্ট শিশুটির মা কৌশলে জানতে চাইলে তার মায়ের কাছে জানায় জহিরুল তার সাথে তিন দিন সিঙ্গাড়া ও চিপস খাইয়ে শারীরিক সম্পর্ক করেছে। আর এই বিষয়টি কাউকে বললে তাকে চিপস আর সিঙ্গাড়া দিবে না, আর তাকে মেরে ফেলার হুমকিও দেয়। এই ভয়ে শিশুটি কাউকে কোনো কথা না বলে গোপন রাখে।

এই বিষয়টি শিশুটির মা জানার পর নিজ পরিবারের সদস্যদের কাছে জানায়, আর এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের জানালে একটি পক্ষ বিচার শালিশে সমাধানের জন্য চেষ্টা করে। কিন্তু শিশুটির মা কারো কথা না শুনে আইনের মাধ্যমে বিচার পেতে বাদি হয়ে গত ২৫ আগস্ট রাতে তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। এরপর বুধবার অভিযান চালিয়ে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার গামাইতলা থেকে অভিযুক্তকে জহিরুল মিয়াকে আটক করে তাহিরপুর থানা পুলিশ।

শিশুটির মামা জানান, মামলা দায়ের পর থেকে মঞ্জুর মিয়া, ইব্রাহিম, নুরুল আমিন গং প্রভাবশালী জহিরুলের লোকজন আমাকে মামলা দিয়ে এলাকা ছাড়া করার জন্য নানাভাবে হুমকি ও ভয় দেখাচ্ছে। আমি কেন মামলা করার সহায়তা করেছি এই কারণে। আমি আমার ভাগ্নীর সাথে এমন জগন্য কাজের বিচার চাই।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানান, শিশু ধর্ষর্ণের ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্ত জহিরুলকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার শিশুকে ও অভিযুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ