আজ রোববার থেকে ভারতের ৫ রাজ্যে ভোটগণনা চলছে। ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। রাজ্যগুলো হচ্ছে, পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা ও তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত পদুচেরি অঞ্চল।
আসাম রাজ্য ও কেন্দ্রশাসিত পদুচেরিতে বিজেপি এগিয়ে রয়েছে। অন্য রাজ্যগুলোতে পিছিয়ে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসামের পরে বিজেপি ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গে।
তবে তামিলনাড়ু ও কেরালায় বিজেপি জয়ের দৌড়ে অনেকটা পিছিয়ে রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির নির্বাচনি প্রজেক্টে দেখা গেছে, তামিলনাড়ু ও কেরালায় বিজেপির লজ্জাজনক হার হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন ২৯৪টি। এর মধ্যে ২০৯টি আসন পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। অপরদিকে ৮০টি আসন পেয়েছে বিজেপি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051