1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘তামিম তো এখন আর তরুণ নেই’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ২:০৯ am

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ছুটিতে আছেন তামিম ইকবাল। তাঁর ছুটি শেষ হবে আগামী ২০ জুলাই। এরপর সে আবারও টি-টিয়েন্টি ক্রিকেটে নিয়মিত হবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।

সাম্প্রতিক তামিম ইকবাল ইস্যুতে তৈরি হয়েছে নানা আলোচনা।

তবে সে ২০ ওভারের ম্যাচ চালিয়ে যাবেন নাকি শেষ ঘোষণা দিবেন সেটা তামিমের উপরেই ছেড়ে দিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ।

গণমাধ্যমে তিনি বলেছেন,’এটা তামিমের সিদ্ধান্ত। এটা ওর ক্যারিয়ার। তামিম তো আর এখন তরুণ তামিম নয়, সে বড় হয়েছে। তিন ফরম্যাটে খেলা অনেকের জন্য কঠিন হচ্ছে। টানা খেলা, ফিটনেস ধরে রাখা সবকিছু গুরুত্বপূর্ণ। সিনিয়র খেলোয়াড়রা নিজেরাই বেছে নেবে। যদি মনে করে এক ফরম্যাট ছেড়ে দিবে সেটাও ওর সিদ্ধান্ত। ‘
অক্টোবরে অস্ট্রেলিয়ান অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। তামিমকে নিয়ে খালেদ মাহমুদ আরও বলেছেন,’যদি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, আমাদের বিশ্বকাপ প্রস্তুতি ও পরিকল্পনা তো এই সিরিজ দিয়েই শুরু হয়ে যাচ্ছে। তামিম টি-টোয়েন্টি স্কোয়াডে নেই, এমন না যে ও পারফরম্যান্সের জন্য বাদ পড়েছে। হয়ত বলেছিল ও আগ্রহী নয়। এছাড়া তো না রাখার কারণ আমি দেখি না। এখনও দেশসেরা তামিমই। নেগোশিয়েটের কোনো ব্যাপার নয়। আপনি খেলবেন কি না এটা গুরুত্বপূর্ণ। জোর করে তো কিছু করাতে পারবেন না। ‘

২০২০ সালের মার্চের পর থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেননি তামিম। যদিও মাঝে করোনার কারণে বন্ধ ছিল খেলা। এরপর নিজ ইচ্ছায় খেলেননি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর জানান, ৬ মাসের জন্য এই ফরম্যাট থেকে দূরে থাকবেন তিনি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ