দেশজুড়ে বিভিন্ন মাধ্যমে সমালোচনার অন্যতম বিষয় ক্রিকেটার নাসির হোসেন, সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা তাম্মী এবং ব্যবসায়ী রাকিব হাসানের ইস্যু। তামিমা এবং রাবিকের মধ্যে ডিভোর্স হয়েছে কি, হয়নি? এবং ডিভোর্স ছাড়াই কি তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন? এসব প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে একটি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) তদন্তাধীন রয়েছে।
এর মধ্যেই সম্প্রতি তামিমা তাম্মী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে রাকিব হাসানের ‘শিক্ষাগত যোগ্যতা অনেক কম’ এবং ‘হি ইস সাইককি’ বলে মন্তব্য করেন।
যাতে মানহানি হয়েছে উল্লেখ করে রোববার (২১ মার্চ) দিনগত রাত আনুমানিক ১০টায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করতে গিয়েছিলেন রাকিব হাসান। পরে ওই মামলার উদ্দেশ্যে লেখা অভিযোগপত্র গ্রহণ করে পুলিশ। রাকিবের দেওয়া অভিযোগ গ্রহণ করার সত্যতা আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান ইলিয়াস।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051