জাতীয় দলে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তামিম ইকবাল।
দেশ সেরা এই ওপেনারকে ছাড়া বিশ্বকাপ খেলা কল্পনাও করা যায় না। অথচ পিঠের চোটে কিছুটা অস্বস্তিতে থাকা তামিমের বিশ্বকাপ দলে জায়গা হয়নি। গুঞ্জন রয়েছে অধিনায়ক সাকিব আল হাসান না চাওয়ায় বিশ্বকাপে রাখা হয়নি তামিমকে।
শুধু তামিম ইকবালই নন! বিশ্বকাপ মিস করছেন শ্রীলংকার তারকা লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গা। সম্প্রতি লংকান প্রিমিয়ার লিগে চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি।
বিশ্বকাপ মিস করছেন পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা পেসার নাসিম শাহও। চোটের কারণে তিনি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
বিশ্বকাপ খেলা হচ্ছে না ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়ের। চোটের কারণে বিশ্বকাপে নেই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মাইকেল ব্রেসওয়েল। গত জুনে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েন ব্রেসওয়েল।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051