টানা কয়েকদিন ধরেই ব্যারোমিটারের পারদ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার (১৮ মার্চ) এসে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই করছে। আভাস রয়েছে আরো বাড়ার। বৃহস্পতিবার (১৮ মার্চ) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনে তাপমাত্রা আরো বাড়তে পারে। আর বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।
আবহাওয়াবিদদের ভাষায় তাপমাত্রা ৩৬ ডিগ্রির উপরে গেলে সেটাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। কয়েকদিন ধরেই ব্যারোমিটারের পারদ ৩৬ ডিগ্রির উপরে অবস্থান করছে। সেই অর্থে তাপপ্রবাহই চলছে। কিন্তু সেটা স্থায়ী না হওয়ায় কোনো সতর্কতা দিচ্ছে না আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এই অবস্থায় শুক্রবার (১৯ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। তবে সাগরে বা নদী উপকূলে কোনো দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় কোনো সতর্কতা দেখাতে বলা হয়নি। নেই কালবৈশাখী ঝড়ের শঙ্কাও।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051