সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এবং লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া আগামী তিন দিন আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম, কুতুবদিয়ায় ও সীতাকুণ্ডে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার এবং বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮২ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ২২ মিনিটে এবং আজ সূর্যাস্ত হবে ৫টা ১০ মিনিটে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051