মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাতারস্তানে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে রাশিয়ার পুলিশ। শুক্রবার রুশ তদন্তকারীরা বলেন, ১৬ বছর বয়সী ওই কিশোর স্থানীয় একটি পুলিশ স্টেশনে আগুন ধরানো ও এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে।
দেশটিতে বড় ধরনের অপরাধ মোকাবেলায় কাজ করছে ইনভেস্টিগেটিভ কমিটি। এক বিবৃতিতে তারা জানায়, সন্ত্রাসবাদ চেষ্টার অপরাধ হিসেবে তারা দেখছে এই ঘটনা। এ সংক্রান্ত একটি ফৌজদারি তদন্তও শুরু করা হয়েছে।
তদন্তকারীরা জানান, মলোটভ ককটেল দিয়ে কুকমোর শহরে একটি থানায় আগুন ধরাতে চেষ্টা করেছিল ওই কিশোর। তাকে গ্রেফতার চেষ্টাকালে এক পুলিশ কর্মকর্তাকে অন্তত তিনবার ছুরিকাঘাত করেছে সে। তার পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে গুলি করে হত্যার আগে পুলিশ ফাঁকা গুলিও করেছিল।
গুলিতে আহত হওয়ার পর চিকিৎসাকর্মীরা আসার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। কিন্তু ওই কিশোর কেন এমনটা করেছিল, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051