আশুলিয়ায় তাজরীন ট্রাজেডির ৮ বছর অতিবাহিত হতে চলেছে। ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডে নিহত ১১৩ জন শ্রমিকের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নিশচিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনের জরাজীর্ণ ভবনের প্রধান ফটকের সামনে এই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
স্কপ ও আইবিসির উদ্যোগে বিলসের সহযোগিতায় সাভার আশুলিয়ার সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা নিহত শ্রমিকদের স্মরণে এই মোমবাতি প্রজ্জ্বলন করেন।
এসময় নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশের ইতিহাসে আগুনে পুড়ে নিহতের ঘটনা এটাই প্রথম ও রানা প্লাজা ট্রাজেডির পর সব চেয়ে বড় ট্রাজেডি এটাই। এই ট্রাজেডিতে নিহত হয়েছেন প্রায় ১১৩ জন শ্রমিক, আহত হয়েছেন তিন শতাধিক। আহতরা নিদারুণ কষ্টে জীবন যাপন করছে। তারা হরিয়ে ফেলেছে কর্মক্ষমতা। তাজরীনের সকল ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারকে অবলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। এই তাজরীনের শ্রমিকরা এ পর্যন্ত যা পেয়েছে তা আর্থিক অনুদান। তাদের কোন ক্ষতিপূরণ দেওয়া হয় নি। সব শেষে নিহতের স্বরণে মোমবাতি প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে নিহতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্কপ ও বিলস্ এর কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা সরোয়ার হোসেন, শ্রমিক নেতা আল কামরান, শ্রমিক নেতা ইমন শিকদার, ফরিদুল ইসলামসহ আরও অনেকে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051