1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তাকে আমি ছাড় দিব না: নিক্সন চৌধুরী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১ ১০:৪৩ pm

ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ভাঙ্গা বাজারে মার্কেট নির্মাণের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে দুর্নীতি করে সরকারি লোকজন ৮ কোটি ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আমি তাকে ছাড় দেই নাই, তাকে আমি বান্দরবানে পাঠিয়েছি। আমার দলের লোকও যদি দুর্নীতি করে; তাকেও আমি ছাড় দিব না, আমার দলে তাদের ঠাঁই নাই।

বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা বাজার ব্যবসায়ীদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আজীবন কাজ করে যাব। আমার তিন থানাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।

তিনি বলেন, আমি এমপি হওয়ার পর আলগী ইউনিয়নে ১৯টি ব্রিজ করেছি, ঘারুয়া ইউনিয়নে ২২টি ব্রিজসহ ৫৬ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। আমি ১২টি ইউনিয়নসহ তিন থানায় ব্যাপক উন্নয়ন করছি।

এমপি নিক্সন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে পরিচিত করিয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ভিপি মিঠু মুন্সী ও সৈয়দ আলী নিক্সন চৌধুরীর হাতে নৌকা তুলে দিয়ে তার রাজনীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সবংর্ধনায় অনুষ্ঠানে সহিদুল হক মিরু মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েদ উল্লাহ স্যাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমান প্রমুখ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ