প্রায় তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খান।৫৫ বছর বয়সেও থামছেন না তিনি। জানিয়েছেন, যদি তরুণ প্রজন্মকে তার এই জায়গায় নিতে হয়, তাহলে তাদের অনেক বেশি কাজ ও পরিশ্রম করতে হবে।
এ বলিউড অভিনেতার পরবর্তী ছবি অন্তিম নিয়ে কথা বলছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে হাসির সুরে তিনি বলেন, আমরা যাব, অন্য কেউ উঠে আসবে। আমি মনে করি না যে তারকাদের যুগ শেষ হয়ে যাবে। এটা কখনোই যাবে না। এটা সবসময় থাকবে। এটি এখন অনেক কিছুর ওপর নির্ভর করে, চলচ্চিত্র নির্বাচন, আপনি বাস্তব জীবনে কী এবং আরও অনেক কিছু। এই জিনিসগুলো সম্পূর্ণ একটি প্যাকেজ। গত চার প্রজন্ম ধরে শুনে আসছি, ‘কি ইয়ে লাস্ট জেনারেশন হ্যায়’ (এই শেষ প্রজন্মের তারকা)।
পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে সালমান খান বলেন, আমরা তরুণ প্রজন্মের জন্য এটি সহজভাবে নিতে দেব না। আমরা তাদের হাতে তুলে দেব না। ‘মেহনত করো ভাই, পাছাস প্লাস মে মেহনত কর হি রহে হ্যায়, তো আপ ভি মেহনত করো (পরিশ্রম করো, আমরা ৫০ বছর বয়সে কঠোর পরিশ্রম করছি, তোমাদেরও কঠোর পরিশ্রম করা উচিত।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051