নীলফামারীর সৈয়দপুরে সানজিদা আক্তার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০জানুয়ারি ) দুপুরে নতুন বাবুপাড়া শহীদ নুর মোহাম্মদ সড়কের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত সানজিদা আক্তার বাবুপাড়া এলাকার অবসরপ্রাপ্ত রেলওয়ে হাসপাতাল কর্মচারী শফিকুল ইসলামের মেয়ে। তিন বোনের মধ্যে সে সবার ছোট। বাবা দ্বিতীয় বিয়ে করায় তার বাবার সাথে মান অভিমান চলছিল। বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি সে। এ নিয়ে মা-বাবার মধ্যে অশান্তি লেগেই ছিল। ঘটনার দিন বাবা-মেয়ের মধ্যে মোবাইল ফোনে ঝগড়া হয়েছে বলে জানান স্থানীয়রা। পারিবারিক অশান্তি থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত একটি ইউডি হয়েছে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051