এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় এসআই খায়রুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খায়রুল আলম (৩২) শেরে বাংলা নগর থানায় কর্মরত।
গুলশান থানার মামলায় তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান।
মামলার এজাহারে বলা হয়েছে, মাসখানেক আগে এক বন্ধুর বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় অভিযোগ করতে গিয়ে এসআই খায়রুলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়।
তার সূত্র ধরে খায়রুল তাকে বিভিন্ন সময় ফোন করে দেখা করতে বলতেন। গত সোমবার সকালে অফিসে যাওয়ার সময় স্কয়ার হাসপাতালের কাছে পান্থপথে খায়রুল ওই তরুণীকে দেখতে পান।
‘বন্ধুর বিরুদ্ধে অভিযোগের মীমাংসা করে দেওয়ার’ কথা বলে এসআই খায়রুল তাকে মোটরসাইকেলে করে গুলশানের নিকেতনে এক বাসায় নিয়ে যান।
২০ বছর বয়সী ওই তরুণীর অভিযোগ, সেই বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন এসআই। পরে তাকে মোটরসাইকেলে করে পান্থপথে নামিয়ে দেন। ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখান পুলিশের এই কর্মকর্তা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051