1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তদন্ত সন্তোষজনক না হলে মামলা করবেন নাঈম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২৪ am

ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈমের এক্স-রে প্রতিবেদনে ধরা পড়েছে তাঁর নাকের হাড়ও ভেঙে গেছে। সেই সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গেরও অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে তাঁর ঘাড়ে লাঠি দিয়ে পেটানোর কারণে টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

গত শনিবার রাতে শাহবাগ থানায় বেধড়ক মারধরের শিকার নাঈম বুধবার বিকেলে বলেন, ‘পুলিশের বিভাগীয় তদন্ত কমিটি থেকে সন্তোষজনক রায় না পেলে আমি মামলা করে আইনি লড়াই চালাব।’

বারডেম নিরাপত্তা কর্মকর্তার চিঠি
বারডেম হাসপাতালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন সেখানকার এক নিরাপত্তা কর্মকর্তা। হাসপাতালের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক কামরুল হাসান বলেন, সেদিন দর্শনার্থীদের মধ্যে মারামারির ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে যাঁরা মারামারি করেছেন, তাঁদের নিয়ে যায়।

অনুমতি ছাড়া সানজিদা মিডিয়ার সঙ্গে কথা বলতে পারেন না
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন অনুমতি ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন না। এর আগে ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমের কাছে বর্ণনা দেন সানজিদা আফরিন। সানজিদা জানান, তাঁর স্বামীসহ আরো কয়েকজন প্রথমে এডিসি হারুনকে মারধর করেন।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ