আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইল উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ রোববার বিকেলে হারানো মোবাইলটির প্রকৃত মালিক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিকের হাতে তুলে দেন মোবাইলটি।
জানাযায়,গত ২২ এপ্রিল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক নেত্রকোনা মোক্তারপাড়া মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে তার ব্যবহৃত ফোনটি হারিয়ে গেলে নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে উল্লেখ করেন তাহার হারানো মোবাইলটি Samsung GALAXY S10 5G যার মূল্য-৩০ হাজার টাকা।
হারানো মোবাইলটি উদ্ধার করতে নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ নির্দেশনা প্রদান করলে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হকের সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিঃ) আ ফ ম ফিরোজ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল টি উদ্ধার করেন।
পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ নিজ কার্যালয়ে হারানো মোবাইলটি প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেন। এসময় নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051