অস্ট্রেলিয়ান সাংবাদিক চেং লেই চীনে কয়েক মাস আটক থাকার পর আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ করেছে চীন। অস্ট্রেলিয়ার সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
আটকের আগে চেং চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সিজিটিন এর উপস্থাপক ছিলেন। অস্ট্রেলীয় কর্মকর্তারা জানান, গত আগস্টে তাঁকে আটক করা হয় ও গত শুক্রবার অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন বলেছেন, ‘আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, বিচারে প্রাথমিক মানদণ্ড, প্রক্রিয়ার সততা ও মানবিক আচরণ মেনে চলা হবে বলে আমরা প্রত্যাশা করি।’ তিনি বলেন, ‘এই কঠিন সময়ে আমরা চেং ও তাঁর পরিবারের পাশে আছি।’
গত আগস্টে চেং হঠাৎ তাঁর বন্ধু ও স্বজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরবর্তী সময়ে চীন ঘোষণা দেয় যে, তিনি এক অজানা স্থানে ‘আবাসিক নজরদারিতে’ রয়েছেন।
চীনের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, গত ছয় মাসে অস্ট্রেলীয় দূতাবাসের কর্মকর্তারা চেং এর সঙ্গে ছয়বার দেখা করতে পেরেছেন। কূটনৈতিক ও বাণিজ্য সংক্রান্ত বিতর্কের জেরে সাম্প্রতিক বছরে অস্ট্রেলিয়া ও চীনের সম্পর্ক অবনতি হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051