ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলা থেকে লাফিয়ে পড়ে আহত জহিরুল ইসলাম (৩২) নামে এক রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নতুন ভবনের সপ্তম তলা থেকে নিচে লাফিয়ে পড়েন তিনি।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জহিরুলের মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা দেখছে। নিহত জহিরুলের বোনের স্বামী হুমায়ুন কবির নিলয় জানান, জহিরুল রাজধানীর জিগাতলা এলাকায় থাকতেন। একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন তিনি। কয়েকদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিলেন। ১১ মার্চ ঢাকা মেডিকেল হাসপাতালের নতুন ভবনের ৭ তলায় তাকে ভর্তি করা হয়। সেদিনই জহিরুল লাফিয়ে পড়ে আহত হন। আজকে মারা গেছেন।
হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার প্রধান উজ্জ্বল বলেন, জহিরুল ইসলাম নতুন ভবনের সাত তলার সিড়ির ফাঁকা দিয়ে লাফ দিয়ে চারতলার গ্রিলের সঙ্গে ঝুলে ছিলেন। সেখান থেকে আনসার সদস্যরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে ভর্তি করেন। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051