বরাবরের মতো ফের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল। সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৫ পদের ১৪টিতেই জয় পেয়েছেন তারা। গতবারের নির্বাচনেও ১৫ পদের ১৪টিতেই জয় পেয়েছিল এই দল।
এবার শিক্ষক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা ।
তবে, বিএনপিপন্থি শিক্ষকদের সাদা দল থেকে জয় পেয়েছেন কেবল সহ-সভাপতি পদের প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফর রহমান।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু করে হয়ে এ নির্বাচন, চলে থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এ নির্বাচনের ভোটগ্রহণের পর বিকেল ৫টায় ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালকের দায়িত্বে থাকা ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
সভাপতি পদে জয়লাভ করা অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া মোট ভোট পেয়েছেন ৮১৯টি। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাদা দলের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পেয়েছেন ৩৮৪ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন পেয়েছেন ১৩২ ভোট।
এদিকে, সাধারণ সম্পাদক পদে বিজয়ী অধ্যাপক ড. জিনাত হুদা পেয়েছেন ৭১২ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদা দলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৮১ ভোট।
কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু খালেদ মো. খাদেমুল হক নীল দল থেকে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া, ১০টি সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জেএম শফিউল আলম ভূঁইয়া, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আমজাদ আলী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুল হাসান, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো মাকসুদূর রহমান, জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শারমিন মুসা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051