অক্টোবরে নয়, বরং চলতি মাসেই হল খুলেই দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের ভার্চুয়াল সভায় এমন দাবি জানায় তারা। ক্যাম্পাস খোলার বিষয়ে ছাত্রসংগঠনগুলোর সাথে মতবিনিময়ের অংশ হিসেবে এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রী সহ পরিষদের অন্তর্ভুক্ত অন্যান্য ছাত্রসংগঠন। সভায় ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আইসোলেশন সেন্টার স্থাপন ও এর সক্ষমতা বৃদ্ধি করা, স্বাস্থ্যবিধি নিশ্চিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, করোনাকালীন সময়ে বেতন-ভাতা মওকুফ করা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় করোনা নিয়ে গবেষণা করা প্রভৃতি দাবি উঠে আসে।
সভায় গণরুম ব্যবস্থা উচ্ছেদে প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানানো হয়। তবে আসন বরাদ্দ ও এর তদারকিতে হল প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখার কথা বলেন ছাত্রদল ও বামপন্থী ছাত্রসংগঠনগুলো। এছাড়াও 'গেস্টরুম প্রথা' উচ্ছেদের দাবিও জানায় সংগঠনগুলো।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051