বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২০২৫ সেশনের কমিটিতে সভাপতি পদে এস এম ফরহাদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান ও সাংগঠনিক পদে কাজী আশিক মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাত ৯টায় শহীদ মাহবুবুর রহমান মিলনায়তনে সংগঠনের ‘সদস্য’ পদমর্যাদার ব্যক্তিদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ সভাপতি পদে নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদস্যদের লিখিত মতামতের ভিত্তিতে মহিউদ্দিন খান ও কাজী আশিককে মনোনীত করেন।
সভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051