মদ খেয়ে মাতলামির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুইজনকে ধরে থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাদেরকে কোর্টে পাঠানো হয়।
রোববার (৩০ মে) দিনগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় মাতলামি করার সময় ধরে রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়।
অভিযুক্তরা হলেন- মো. সাহিন (৩৪) ও মো. পারভেজ (২৯)। এদের মধ্যে সাহিন পুরান ঢাকার করাতি টোলা এবং পারভেজ সামঘাট এলাকায় বাস করেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি এলাকায় মদ্যপ অবস্থায় পাওয়া যায় তাদের। এ সময় তাদেরকে মাতলামি করতে দেখা যায়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হলে প্রক্টরিয়াল টিম এসে তাদেরকে ধরে। পরে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী অভিযুক্তদের থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্তরা টিএসসি এলাকায় মদপান করে মাতলামি করছিল। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল টিম তাদেরকে ধরে থানায় সোপর্দ করে। এ সময় তারা প্রক্টরিয়াল টিমকে দেখে নেয়ার হুমকি দেয়।
প্রক্টর বলেন, ক্যাম্পাসে মাদক ও অসামাজিক কার্যকলাপে করলে কাউকে ছাড় দেয়া হবে না। সে বহিরাগত হোক কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই হোক।
অভিযুক্তদের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, তাদেরকে আটক করা হয়েছিল। পরে কোর্টে চালান করে দেয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051