1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাবির ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৬ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ৬:০২ am

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামের ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মোট এক হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৬৮১ জন ভর্তীচ্ছু শিক্ষার্থী। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৬ জন।

শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি লাঘবে এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের সাতটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত শুক্রবার ঢাবিতে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় এবারের ভর্তিযুদ্ধ। এই ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যথাযথভাবে নিয়ম-নীতি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’

যেকোনো প্রতারকচক্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বন করার জন্য অভিভাবক, পরীক্ষার্থী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ