ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারো তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি বাইকে দুইজন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় আশেপাশে থাকা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জীবনের ভয়ে দৌঁড়াতে থাকেন।
এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান খান তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লিখেছেন, এইমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসীরা তিনটি ককটেল বিস্ফোরণ করেছে। তার একটি সরাসরি আমার পায়ের কাছে বিস্ফোরিত হয়েছে। বড় দুর্ঘটনার হাত রক্ষা পেয়েছি।
এর আগে গত বুধবার রাত ১০টার দিকে টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে সন্দেহজনক আটক করে ঢাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা। যদিও পরবর্তীতে ওই ঘটনায় সংশ্লিষ্ট না থাকায় তাদেরকে ছেড়ে দেয় শাহবাগ থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051