1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ১০:৩৫ am

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে এ আসনের ২১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

চলবে বিকেল ৪টা পর্যন্ত।
গত ৯ জুলাই এ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর ও খিলক্ষেত থানা নিয়ে গঠিত এ আসনের নিবন্ধিত ভোটার মোট পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন ও নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।

সকাল থেকেই আসনের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেখা যায়। উত্তরার ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ, মালেকা বানু স্কুল অ্যান্ড কলেজসহ কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে আই ই এস কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবীব হাসানের।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ