1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ২ বন্ধুর গলাকাটা লাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০ ১২:৫৫ pm

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই বন্ধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ইউনিয়নের দুই যুথি ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুড়িগ্রামের চিলমারী উপজেলার শান্তিনগর গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে মাসুদ রানা (২৮) ও রংপুরের কোতোয়ালি থানার চানবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন মিয়া (২৮)।

মাসুদ রানা গাজীপুরের কাশেমপুর এলাকার গ্রামীণ ফ্রেব্রিক্সে চাকরি করতেন। আর মামুন মিয়া কালিয়াকৈর উপজেলার চক্রবর্তী এলাকার মুদি দোকানি ছিলেন।

জানা যায়, শুক্রবার রাতে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে গাজীপুরে যান। শনিবার সকালে মহাসড়কের ওই স্থানে দুই বন্ধুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর ও পাশ দিয়ে অসংখ্য তার টানানো আছে। কিছু তার মাটিতেও পড়ে রয়েছে।

মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই তারে গলায় আঘাত লেগে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তাদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

তাছাড়া অন্য কোনো ঘটনাও থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক তথ্য জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ