ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৮ জুলাই) সকাল ৬টার দিকে বঙ্গবন্ধুসেতু ব্রিজের উপর একটি ট্রাক বিকল হয়ে যায়। ফলে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা য়ায়, সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর উপরে উত্তরবঙ্গগামী একটি ট্রাক বিকল হয়ে যায়। যার ফলে বঙ্গবন্ধুসেতুর পূর্ব পার থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রেকার দিয়ে বিকল হওয়া ট্রাকটিকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হতে থাকে।
এর আগে, দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় তা প্রতিরোধে ১লা জুলাই থেকে সাত দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। কঠোর বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ৫ জুলাই আরেক দফায় চলমান কঠোর বিধি-নিষেধের মেয়াদ ১৪ই জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। জরুরি পন্য পরিবহন ছাড়া সব ধরনের যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকলেও টিকার কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে বলে ঘোষণা দেয়া হয়। বিধিনিষেধের সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে মাঠে থাকছে সেনাবাহিনীও।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051