ঢাকা সফরে আসছেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বোজকিশ। আগামী ২৫ থেকে ২৭ মে তিনি ঢাকা ও ইসলামাবাদ সফর করবেন। এক টুইটার বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
2)Bangladeş’te Başbakan Sn Sheikh Hasina tarafından kabul edileceğim. Dışişleri Bakanı Sn AK Abdul Momen ile görüşeceğim. Bangladeş Dışişleri Bakanlığı Akademisi’ne hitap edeceğim. Bangladeş’teki BM Ülke Takımı ile biraraya geleceğim.
????????
— Volkan BOZKIR (@volkan_bozkir) May 17, 2021
বাংলাদেশ সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বহুপক্ষীয় ইস্যু, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বোজকিশ। এছাড়া বৈশ্বিক সমস্যা, বহুপক্ষীয় ব্যবস্থা ও জাতিসংঘ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বক্তব্য দেবেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051