রাজধানীর লালবাগের শহিদনগর এলাকার একটি বাসা থেকে সৌদিফেরত একজন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। ওই নারীর নাম শিফা আক্তার (২৬)। তিনি ১৫ দিন সৌদি থেকে দেশে ফিরেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিফার ভাই মো. শামীম জানান, বোন দেশে ফিরে তার বাসাতেই উঠেছিলেন। মঙ্গলবার রাতে সাহরি খাওয়ার জন্য ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শিফাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।
ঘটনাটি পুলিশকে জানালে তারা এসে শিফার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনেরা মরদেহ নিয়ে যান।
মো. শামীম আরও বলেন, বিয়ের সাত–আট মাসের মধ্যে শিফার স্বামী সোহেল মারা যান। তার মৃত্যুর পর শিফা সৌদি আরবে চলে যান। যে বাসায় কাজ নিয়েছিলেন, সেই বাসায় মারধরের শিকার হচ্ছিলেন তিনি। গত সাত–আট মাস ধরে কোনো বেতনও পাচ্ছিলেন না। শেষমেশ তিনি দেশে চলে আসেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051