রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অতিরিক্ত মাদকসেবনে মো. শাহজাহান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার দেড়টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। চিকিৎসাধীন থাকা অবস্হায় সন্ধ্যায় দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সফিউল ইসলাম বলেন, ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে থেকে জানা যায় ওই ব্যক্তি মাদকসেবী ছিলেন। ভবঘুরে হিসেবে থাকতেন। আজ অতিরিক্ত মাদকসেবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। মৃত ব্যক্তির পূর্ণ ঠিকানা এখনো জানা যায়নি। মরদেহে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051