রাজধানীর মৎস্য ভবনের সামনে থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার) সকাল পৌনে ১০টায় বৃদ্ধের নিথর দেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
তিনি আরও বলেন, আশপাশের লোকজনের মুখে জানতে পারি তিনি ভবঘুরে ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051