রাজধানীর মতিঝিলে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৭৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। নিহতের পরনে সাদা শার্ট, চেক লুঙ্গি রয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে মতিঝিল বিমান অফিসের পূর্ব পাশের রাস্তার ফুটপাত থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলের আশপাশের লোকজনের বরাত দিয়ে তিনি জানান, বৃদ্ধ ওই এলাকাতেই থাকতেন। এলাকায় লোকজনের কাছ থেকে চেয়েচিন্তে (সাহায্য নিয়ে) খেতেন। রাতে খবর পেয়ে মৃত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি ক্রাইমসিনকে জানানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051