সরকার ঘোষিত তৃতীয় দিনের কঠোর লকডাউনের মধ্যে মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন রানা (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (৩ জুলাই) দিনগত রাত নয়টার দিকে মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউসিং লোহার গেট সংলগ্ন বেড়িবাঁধে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার এলাকার বাসিন্দা। বর্তমানে আদাবর সুনিবির হাউসিং এলাকায় থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন।
মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোহার গেট সংলগ্ন বেরিবাধ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্ক ঘটনাস্থলেই মারা যায় রানা। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিক জব্দ ও চালককে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের চালক রানা মারা যায়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051