রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় আবুল হোটেলের সামনে ট্রাকচাপায় সুমন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।
শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
জানা যায়, সুমনের বাড়ি পটুয়াখালির বাউফল উপজেলায়। তিনি ভ্যান চালক ছিলেন। স্ত্রী, সন্তান নিয়ে মালিবাগে চৌধুরীপাড়ায় থাকতেন।
নিহতের প্রতিবেশী ভাড়াটিয়া মোহাম্মদ নাসির জানান, মালিবাগ আবুল হোটেলের পাশে ভ্যান রেখে বিপরীত পাশের ফুটপাতে চা পান করতে গিয়েছিলেন তিনি। চা পান শেষে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় ইট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে পথচারীরাদের থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051