রাজধানীর সেগুনবাগিচায় তোপখানা রোডের একটি কাগজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মশিউর রহমান।
মশিউর রহমান বলেন, সেগুনবাগিচায় তোপখানা রোডে একটি প্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। আগুন খুব বড় হবে না বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানা যায়নি। আগুনের গতিবেগ যদি বাড়ে আরো ইউনিট বাড়ানো হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051