টালিউডের অনেক তারকা এদেশের সিনেমায় অভিনয় করেছেন। চলতি বছরই শাকিব খানের বিপরীতে অভিনয় করে গেলেন দর্শনা বণিক। সম্প্রতি ঢাকায় এলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। গতকাল রাজধানীতে নেমেই চলে যান চাঁদপুরে ‘পিয়া রে’ ছবি শুটিংয়ে। খবরটি জানিয়েছেন সিনেমাটির প্রযোজক সেলিম খান। এ ছাড়াও তিনি জানান, খবর বেরিয়েছিল পুবাইলে ‘পিয়া রে’-এর শুটিং হবে। যেটি ভুল তথ্য ছিল।
আজ থেকে চাঁদপুরে পুরোদমে শুরু হবে সিনেমার কাজ। যেখানে কৌশানীর বিপরীতে রয়েছেন শান্ত খান। এ ছাড়া এতে কলকাতা থেকে আরও রয়েছেন রজতাভ দত্ত ও খারাজ মুখার্জি। এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিউডের সিনেমা।
বাংলাদেশের প্রতি ওপার বাংলার সবার দুর্বলতা রয়েছে। কারণ তাদের অনেকেরই পিতৃভূমি এই দেশ। তাই এখানে এলে ঘুরবেন না এমনটি হতে পারে না। এর আগেও কলকাতার অনেক তারকা এ দেশে এসেছেন এবং বিভিন্ন স্থান ঘুরেছেন। সেই ইচ্ছা রয়েছে কৌশানীরও। কিন্তু তিনি কোথায় যাবে তা এখনও ঠিক করেননি। মাত্র বাংলাদেশে এলেন। এখন কাজ শেষ হলে ঠিক করবেন কোথায় বেড়াতে চান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051