1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় আনসার ভিডিপির ত্রাণ বিতরণ  

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০ ১১:০৪ pm

মহামারী করোনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা মহানগরীতে টিডিপির (শহর প্রতিরক্ষা বাহিনী) ১৫০০ অসচ্ছল পরিবারের মধ্য খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে। তিন দিন যাবৎ ঢাকা মহানগরীর পাঁচটি থানায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. আফজাল হোসেন।

যেকোন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সরকারের যথাযথ নির্দেশে আনসার, এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শরীফ কায়কোবাদ , এনডিসি, পিএসসির নির্দেশে দেশের এই ক্লাতিকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের নিজস্ব অসচ্ছল সদস্যদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন, এরই ধারাবাহিকতায় গত শূক্র বারহতে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ শুরু করে ঢাকা মহানগরীর ১৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ আজ সমাপ্ত করেন। ঢাকা মহানগরীর পাঁচটি থানা কোতয়ালী, লালবাগ, সুত্রাপুর, শাহাবাগ এবং মোহাম্মদপুর প্রতিটি থানায় ৩০০ পরিবারকে ত্রাণ বিতরণ করেন ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. আফজাল হোসেন। ত্রাণ সামগ্রীর মধ্য রয়েছে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান এবং মাস্ক। এসময় জেলা কমান্ড্যান্ট মোঃ আফজাল হোসেন ছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট (স্পেশাল) মো. শরফুজ্জামান, সহকারী জেলা কমান্ড্যান্ট টিডিপি মো. আশরাফুল হকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ত্রাণ বিতরণ কালে জেলা কমান্ড্যান্ট আফজাল হোনেন জানান ঢাকা মহানগরীতে ২০টি থানায় সর্বমোট ৬০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে বাংলাদেশে যেকোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগনের পাশে থাকবে বলেও জানান জেলা কমান্ড্যান্ট মোঃ আফজাল হোসেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ