1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

ঢাকায় অতিদরিদ্র বেড়েছে ৪ গুণের বেশি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১ ৭:১৬ pm

দেশের ৮ বিভাগের মধ্যে ঢাকাতেই দরিদ্র মানুষ বাড়ছে সবচেয়ে দ্রুত হারে। সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের দেশজুড়ে চালানো এক জরিপে এমন তথ্য উঠে আসে। এতে দেখা যায়, গেল ২ বছরে রাজধানীতে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে আড়াইগুণের বেশি; আর অতিদরিদ্র ৪ গুণের বেশি। তবে সবচেয়ে বেশি দারিদ্র্যের হার রংপুর ও রাজশাহী বিভাগে। যেখানে অর্ধেকেরও বেশি মানুষ এখন বাস করছেন দারিদ্র্যসীমার নিচে। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির চাকা খুললেও মানুষের আয় হচ্ছে না আগের মতো। কারো কারো ক্ষেত্রে যে ক্ষত হয়ত সারবে না কখনোই।

ঢাকায় বসবাসরত প্রতি ১০ জন মানুষের ৮জনেরই জন্ম এখানে নয়। ভাগ্য পরিবর্তনে দেশের নানা প্রান্ত থেকে পাড়ি জমিয়েছেন এ শহরে। তবে যে ঢাকা ছিল স্বপ্ন দেখার সারথী সেখানেই এখন ভালো নেই মানুষ।

সম্প্রতি সানেমের এক জরিপে দেখা যায়, দেশের ৮ বিভাগের মধ্যে ঢাকাতেই দারিদ্র্য বাড়ছে সবচেয়ে দ্রুতগতিতে। ২০১৮ তেও যেখানে প্রতি ১০০ জনে ১৪ জন দরিদ্র মানুষ ছিল, মাত্র ২ বছরের মাথায় সেই সংখ্যাই আড়াই গুণের বেশি বেড়ে হয়েছে ১০০ জনে ৩৯ জন। তবে দরিদ্রের চেয়েও বেশি দ্রুত হারে বেড়েছে অতিদরিদ্রের সংখ্যা। প্রতি ১০০ জনে ৬ জন থেকে তা এখন ২৯ জন। অর্থাত ঢাকার ৪ জন দরিদ্র মানুষের ৩ জনই এখন অতিদরিদ্র।

সানেমের তথ্যমতে, দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধির দিক দিয়ে ঢাকার পরেই সিলেট, এরপরে বন্দরনগরী চট্টগ্রাম। এ দুই বিভাগেই গেল ২ বছরে দরিদ্র মানুষ বেড়েছে দ্বিগুণের বেশি। তবে সিলেটের চেয়ে চট্টগ্রামে অতিদারিদ্র্য বেড়েছে বেশি দ্রুত হারে। বন্দরনগরে অতিদরিদ্র মানুষ ৩ গুণের বেশি বেড়ে এখন প্রতি ১০০ জনে ১৯ জন, আর সিলেটে প্রায় ৩ গুণ বেড়ে ১০০ জনে ২৭ জন।

জরিপের ফলাফল বলছে, ৮ বিভাগের মধ্যে সবচেয়ে কম হারে দারিদ্র্য বেড়েছে বরিশালে। সাড়ে ২৫ শতাংশ থেকে তা এখন ২৯ দশমিক ৩ শতাংশ। আর ঢাকায় সবচেয়ে দ্রুত হারে দরিদ্র মানুষ বাড়লেও দারিদ্র্যের হার সবচেয়ে বেশি রংপুরে, এরপরে রাজশাহীতে। এই দুই বিভাগের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস এখন দারিদ্র্যসীমার নিচে।

সানেমের গবেষণায় দেখা যায়, আয় কমে যাওয়ায় গেল ২ বছরে দেশের অতিদরিদ্র মানুষ খাবার কিনতে আগের চেয়ে ৩০ ভাগ খরচ কমিয়েছেন আর খাদ্য বহির্ভুত পণ্যে কমিয়েছেন ৬৩ ভাগ।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ