1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২ ১০:১৫ am

রাজধানীর বংশালে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বংশাল থানার পেছনের গোলক পাল লেনের ১১ ও ১২ নম্বর ভবনের মাঝখান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। ওই যুবকের পরনে কালো টি-শার্ট ও কালো জিনস প্যান্ট ছিল।

বংশাল থানার এসআই রাজিব ঢালি জানান, সন্ধ্যায় গোলক পাল লেনের ১১ ও ১২ নম্বর ভবনের মাঝখান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তবে ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগের ওই যুবকের মৃত্যু হতে পারে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ