রাজধানীর যাত্রাবাড়ী কলাপট্টি এলাকায় রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কলাপট্টি মোড়ে রাস্তার মাঝের আইল্যান্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা রহমান বলেন, ওই তরুণীর বাম পাশের পাজুরে ও স্তনের উপরে ছিল জখম, নাক-মুখে রক্তসহ মুখের বিভিন্ন জায়গা কাটা ছিল। এ ছাড়া গলার বিভিন্ন জায়গায় কালো দাগ, ডান হাতের কনুইয়ের নিচে কাটা জখমসহ শরীরের বিভিন্ন জায়গায় পুরাতন আঘাত রয়েছে।
তিনি আরও বলেন, ওই তরুণী ভবঘুরে। ফুটপাতেই থাকতেন। মাদক সেবন করতেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এ কারণে তিনি নিজের শরীরে নিজেই আঘাত করতেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051