মাহবুব আলম, লালমোহন (ভোলা): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র/ছাত্রী কল্যাণ সমিতির ৩২ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র/ছাত্রী কল্যাণ সমিতির আয়োজনে এ বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলা কমপ্লেক্সে, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
সংগঠনটির সভাপতি মো. মহিউদ্দিন মাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানজুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক মো. কামরুজ্জামান হিরা।
সংগঠনটির সাবেক সভাপতি মো. বাহালুল কবীর শাকিল পাটোয়ারী, যুবদল নেতা মো.নিজামুদ্দিন মিয়া, সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মো. রিয়াজ উদ্দিন হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051