চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ সিনোফার্মের টিকার চালান এখন ঢাকার পথে। শুক্রবার (২ জুলাই) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এ তথ্য জানিয়েছেন।
ঢাকার চীনা দূতাবাস ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, চীনের ২০ লাখ কেনা টিকা শুক্রবার (২ জুলাই) রাত পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে। শুক্রবার দিনগত রাত ১টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশ সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। তবে এবার চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান আসছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051